দুর্গাপুর,৩ এপ্রিলঃ গরম পড়তেই সরকারী বিভিন্ন ব্ল্যাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব দেখা দেয়। সেই অভাব পূরণে পুরো গ্রীষ্মকাল ধরে চেষ্টা চলে স্বেচ্ছা রক্তদান শিবিরের সংখ্যা বাড়ানো। এই সময় প্রতি বছর স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসেন দুর্গাপুর আদালতের আইনজীবী ও ল’ক্লার্করা। এবারও সেই লক্ষ্যেই এদিন দুর্গাপুর কোর্ট প্রাঙ্গনে ভ্রাম্যমাণ রক্তযান শিবিরে ১৩ জন আইনজীবী ও ২২ জন ল’ ক্লার্ক সহ মোট ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। শিবির পরিচালনায় সাহায্য করেছেন দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা। শিবিবের উদ্বোধন করেন দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা জজ শ্রী প্রশান্ত চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারক ও বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার ইন্ডাস্ট্রিয়াল ট্রাইবুনাল সার্কিট বেঞ্চের বিচারক শ্রী আনন্দ গোপাল মুখার্জি,দুর্গাপুর বার এসোসিয়েশন সম্পাদক আইনজীবী অনুপম মুখার্জী,পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি আইনজীবী আয়ুব অনসারী প্রমূখ। শিবির শেষে আয়োজক সংগঠন দুর্গাপুর ল ক্লার্ক এসোসিয়েশনের পক্ষে সদস্যদের হাতে ওয়েস্ট বেঙ্গল ভলানটারী ব্লাড ডোনার্স সোসাইটির শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। দুর্গাপুর ল’ ক্লার্ক এসোসিয়েশনের সভাপতি শ্যামল গোস্বামী এবং সম্পাদক দুর্গা শঙ্কর রায় রক্তদাতা,অতিথি ও মেডিকেল টিমকে অভিনন্দন জানিয়েছেন।
রক্তদান করলেন দুর্গাপুরের আইনজীবী ও ল’ক্লার্করা
