টাকার বিনিময়ে শিশু ‘হস্তান্তর’! আসানসোলে ফাঁস দত্তকের নামে জালিয়াতি চক্র

কাজল মিত্র :আইনি পথ না মেনে টাকার বিনিময়ে শিশু কেনাবেচা। ই-মেইলে আসা একটি অভিযোগের সূত্র ধরেই আসানসোলে পুলিশের জালে ধরা পড়ল বড়সড় চক্র।উত্তর ধাদকার বাসিন্দা বিনোদ কুমার গুপ্তা ৪৭ ও ববিতা গুপ্তা ৩৭-এর বাড়ি থেকে উদ্ধার হয়েছে মাত্র ২ মাস ১৩ দিন বয়সী এক শিশুপুত্র। জিজ্ঞাসাবাদে প্রথমে তারা শিশুটিকে নিজেদের সন্তান বলেই দাবি করে। কিন্তু চাপের মুখে বেরিয়ে আসে আসল সত্য।

তদন্তে উঠে আসছে, সিউড়ির একটি বেসরকারি নার্সিং হোম থেকে ১ লক্ষ টাকার বিনিময়ে শিশুটিকে কেনা হয়। এই কাজে মধ্যস্থতা করেছিল অশোক ভাউলকা নামে এক ব্যক্তি।সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল নথি জালিয়াতি। অভিযোগ, CARA-র মাধ্যমে দত্তকের আইনি প্রক্রিয়া পুরোপুরি এড়িয়ে গিয়ে ওই দম্পতিকে শিশুটির জৈবিক বাবা-মা দেখিয়ে জন্ম শংসাপত্র তৈরি করা হয়েছিল। সেই কাগজ কতটা আসল, তা এখন খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *