লোয়ার চেলিডাঙায় বর্ণাঢ্য অনুষ্ঠানে আদিবাসী সংস্কৃতির জয়গানআন্তর্জাতিক আদিবাসী দিবসে বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জির উপস্থিতি, উন্নয়নের অঙ্গীকার

কাজল মিত্র, ৯ আগস্ট: আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আসানসোলের লোয়ার চেলিডাঙায় ‘আদিবাসী একতা পরিষদ’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি।
তিনি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ।
অনুষ্ঠানে আদিবাসী সমাজের ঐতিহ্যবাহী নাচ, গান ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। রঙিন পোশাক, ঢোল-মাদলের তালে সমগ্র এলাকা এক উৎসবের রূপ নেয়।বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আদিবাসী সমাজের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের অসাধারণ প্রকাশ প্রত্যক্ষ করে আমি সত্যিই আনন্দিত। এই সমাজই আমাদের রাজ্য ও দেশের শিকড়।”

তিনি আরও জানান, “আদিবাসী সমাজের সম্মান, অধিকার ও সর্বাঙ্গীণ উন্নয়নে আমি সর্বদা তাদের পাশে ছিলাম এবং আগামী দিনেও থাকব। আমরা সকলে মিলে আরও সমৃদ্ধ ও আত্মনির্ভর বঙ্গ এবং দেশ গড়ে তুলব।”অনুষ্ঠানের শেষে তিনি রাজ্যের তথা দেশের সকল আদিবাসী মানুষকে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।‘আদিবাসী একতা পরিষদ’-এর কর্তারা বিধায়ককে উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানান। অনুষ্ঠানে এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *