কাজল মিত্র : প্রকাশ্য দিবা লোকে জন বহুল এলাকা আসানসোলের কুলটির নিয়ামতপুর মোড় টেক্সি স্ট্যান্ডে এক বেসরকারি স্কুল পড়ুয়া প্রায় ৫-৬জন যুবক মিলে বেধড়ক মারতে থাকে এরফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

একজন স্কুল পড়ুয়াকে জনেক ৫-৬ জন মিলে মারতে দেখে স্থানীয় টেক্সি চালক এবং দোকানিরা ছুটে গিয়ে স্কুল পড়ুয়া মার থেকে বাঁচায় এবং সে ৫-৬জন যুবক কে ধরার চেষ্টা করে কিন্তু ১জনকে বাদ দিয়ে বাকি সবাই পালিয়ে যায়। মার করা যুবকদের মধ্যে একজনকে আটকে রেখে স্থানীয়রা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে এসে স্কুল পড়ুয়াকে উদ্ধার করে এবং ঐ মারধার করা যুবককে পুলিশ নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায়।
