ইসিএল ডাবর কলিয়ারি কর্মরত শ্রমিকদের কলিয়ারি কাজ বন্ধ করেএকাধিক দাবী জানিয়ে বিক্ষোভ

কাজল মিত্র: শনিবার সকাল 9 টা থেকে সালানপুর ইসিএল ডাবর কলিয়ারি কর্মরত শ্রমিকরা একাধিক দাবী জানিয়ে কলিয়ারি কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তারা এই বিক্ষোভ দেখায় ডাবর ওয়ার্কস অফিসের সামনে ।এদিন তারা তৃণমূলের দলীয় ঝান্ডা হাতে নিয়ে এজেন্ট ম্যানেজার এর বদলির দাবী সহ কলিয়ারীর একাধিক গাফিলতির অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখায় ।এদিন এই বিক্ষোভ কর্মসুচিতে উপস্থিত ছিলেন
কয়লা খাদান শ্রমিক সংগঠনের নেতা দীনেশ লাল শ্রীবাস্তব ।এদিন শ্রমিকরা জানান যে তাদের
নিরাপত্তা বলে কিছুই নেই , কলিয়ারিতে যেমন তেমন করে কয়লা বের করা হচ্ছে । ডাম্পার গুলি এমন ভাবে খাদানের নিচে নামে তাতে যেকোন সময় নিচে পাল্টি খেয়ে যেতে পারে তাদের রাস্তা পর্যন্ত নেই ঠিক মত।তাছাড়া তাদের বেতন সময় মত দেওয়া হচ্ছেনা ।বহু শ্রমিক রয়েছে করা দীর্ঘ কুড়ি বছর ধরে একই স্থানে কাজ করে চলেছে তাদের প্রমোশন বলে কিছুই নেই। ওয়ার্কস অফিসে নেই কোন সু ব্যাবস্থা নাআছে পানীয় জলের সুবিধা না আছে শৌচাগারের সুবিধা ।মহিলাদের জন্য আলাদা কোন শৌচাগার পর্যন্ত নেই ।

এদিন কয়লা খাদান শ্রমিক সংগঠনের নেতা দীনেশ লাল শ্রীবাস্তব জানান বারাবনির বিধায়ক বিধায়ক অধ্যায় ও হরে রাম সিং এর নেতৃত্বে তারা শ্রমিকদের স্বার্থে লড়াই করে আসছে । তাদের যে সকল দাবী তা পূর্ণ করতে হবে । সেদিন তিনি জানান তা পরে শ্রমিকের সংখ্যা খুবই কম কিন্তু নতুন নতুন মেশিন রাখা হয়েছে। অথচ এই তুলনায় শ্রমিকের সংখ্যা কম রয়েছে। তিনি এজেন্ট ম্যানেজার দীনেশ প্রসাদের নামে অভিযোগ করেন যে এখানকার এজেন্ট ম্যানেজার দীনেশ প্রভাত কোলিয়ারি থেকে শ্রমিক তুলে নিয়ে তার বাড়ির কাজে লাগায় অথচ কুলিয়াতে সেই রকম কোন শ্রমিক নেই। একই সাথে দীনেশ পোশাক শ্রমিকদের সাথে বিভিন্ন সময় দুর্ব্যবহার করে থাকে । ভাই তারা আজকে এজেন্ট ম্যানেজার দিনেশ প্রসাদের বদলি সহ বিভিন্ন রকম ভাবি নিয়ে আজকে এই বিক্ষোভ কর্মসূচি ডাকেন। তাদের দাবিগুলি যতক্ষণ না মানা হয় তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে।
তবে এই বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত থাকেন ডাবড় ম্যানেজার বিকাশ কুমার ,গৌরব সেনগুপ্ত (এইচ আর এডমিস্ট্রেশন সালানপুর) ,অমিতাভ চক্রবর্তী (এইচ ও ডি ই সি এল সালনপুর) ,সহ অন্যান্য আধিকারিকেরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *