বড়দিনের প্রাক অনুষ্ঠান

সংবাদদাতা , অন্ডাল : একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্যোগে আয়োজিত হলো বড়দিনের প্রাক অনুষ্ঠান । শনিবার অনুষ্ঠানটি হয় খান্দরা কমিউনিটি হলে । ছিল নাচ, গান, নাটকের আয়োজন । সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের পড়ুয়াদের পাশাপাশি অংশ নিয়েছিলেন শিক্ষক শিক্ষিকা রাও ।

স্কুলের প্রিন্সিপাল মনোজ শর্মা বলেন এদিন একসাথে স্কুলের অ্যানুয়াল ফাংশন ও বড়দিন উপলক্ষে প্রাক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । পুরস্কারের পাশাপাশি উপহার দেওয়া হয় পড়ুয়াদের বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *