বীমা এজেন্টদের বাৎসরিক সম্মেলন

অন্ডাল : শনিবার অনুষ্ঠিত হলো ভারতীয় জীবন বীমা নিগমের উখরা শাখার বীমা এজেন্ট সংগঠনের ( এলআইএএফআই ) বাৎসরিক সম্মেলন । শনিবার সম্মেলন হয় উখরা বাজপায় মোর সংলগ্ন নবভারতী ক্লাবের “রবীন্দ্র রঙ্গালয়” অডিটোরিয়ামে । উপস্থিত ছিলেন সংগঠনের উখরা শাখার সভাপতি এ,কে মিশ্র, সম্পাদক কৃষ্ণ রায় সহ প্রায় ২৫০ শো জন প্রতিনিধি । সম্মেলনে অতিথি হিসেবে হাজির ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি শ্যামল চক্রবর্তী, মহিলা এজেন্ট সংগঠনের সর্বভারতীয় সভাপতি কেয়া ভট্টাচার্য সহ অন্যরা ।সংগঠনের উখড়া শাখার সম্পাদক কৃষ্ণ রায় বলেন বীমা শিল্প বেসরকারিকরণ করার প্রচেষ্টা চলছে । বেসরকারি করনের বিরুদ্ধে জনমত তৈরি করা ও এজেন্টদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এদিন সম্মেলনে আলোচনা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *