জাতীয় ফায়ার সার্ভিস সপ্তাহ পালিত দুর্গাপুরে

সংবাদদাতা,দুর্গাপুরঃ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং অ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি সেক্টর) ইউনিটের তত্ত্বাবধানে রবিবার ইউনিটের ফায়ার বিভাগ দ্বারা “জাতীয় ফায়ার সার্ভিস সপ্তাহ- ২০২৫” এর সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মিশ্র ইস্পাত কারখানায় আয়োজিত এই অনুষ্ঠানে দমকলকর্মীরা একটি অসাধারন অগ্নি নির্বাপক প্রদর্শনী উপস্থাপন করেছিল। অগ্নিনির্বাপণ প্রদর্শনীতে বিভিন্ন ধরনের অগ্নি সংক্রান্ত ঘটনা তৈরি করা হয়েছিল এবং দমকলকর্মীরা তাদের দৈনন্দিন দায়িত্বে কীভাবে বিপদে পড়া মানুষদের তাদেরউদ্ধার করতে হয় তা প্রদর্শন করা হয়। প্রদর্শনে এলপিজি ফায়ার, ট্রান্সফরমার ফায়ার, পেট্রোল পাম্পের আগুন, বহুতল ভবনে আগুন ইত্যাদি প্রদর্শনের পাশাপাশি দড়ির সাহায্যে বিভিন্ন উপায়ে উদ্ধার কার্যক্রম চালানো হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমান্ড্যান্ট ফায়ার সঞ্জীব কুমার।

তিনি বিগত বছর এবং ফায়ার সার্ভিস সপ্তাহে ফায়ার বিভাগ কর্তৃক কৃত কর্মকাণ্ডের বিবরণ উপস্থাপন করেন। তার বক্তব্যে বাহিনীর ইউনিট প্রধান ডিআইজি অমিত শরণ, ফায়ার বিভাগ কর্তৃক প্রদত্ত পরিষেবাগুলির উপর আলোকপাত করেন এবং ফায়ার বিভাগের গুরুত্বের উপর জোর দেন এবং দমকলকর্মীদের কর্মীদের কাজের প্রশংসা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এস. সুব্বারাজ, নির্বাহী পরিচালক, এএসপি, তার বক্তৃতায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ফায়ার ডিপার্টমেন্ট কর্তৃক প্রদত্ত পরিষেবার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই বাহিনীর প্রগতিশীল উন্নয়ন কামনা করে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিজিএম শান্তনু ঘোষ, জয়ন্ত প্রধান, ডেপুটি কমান্ড্যান্ট মৈন সিং, সহকারী কমান্ড্যান্ট মিস অঞ্জু যাদব, অজয় প্রজাপতি, জর্নাইল সিং প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *