সংবাদদাতা,দুর্গাপুরঃ গত ১৫ এপ্রিল এনআইটি দুর্গাপুরের মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে মেকানিক্যাল ল্যাবেরটরিতে থার্মিট ওয়েল্ডিংয়ের প্রশিক্ষন দেওয়ার সময় বিস্ফোরণে ঝলসে গিয়েছিলেন মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক (৬৬)। তৎক্ষনাৎ কলেজের অ্যাম্বুলেন্সে করে আহত এক ছাত্র ও ইন্দ্রজিৎবাবুকে গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। আকাশ মাঝি নামে ছাত্রটির অবস্থা গুরুতর না হলেও ইন্দ্রজিৎ বসাকের শরীরের সামনের দিকে অনেকটা অংশই ঝলসে গিয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। দ্রুত তার উন্নত চিকিৎসার জন্য ইন্দ্রজিৎ বসাককে ওই রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লীর সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সোমবার সকাল সারে সাতটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা কলেজ সূত্রে জানা গেছে। ইন্দ্রজিৎ বসাকের মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নেমে এসেছে এনআইটি দুর্গাপুরের অধ্যাপক ও ছাত্রছাত্রদের মধ্যে।
ল্যাবেরটরিতে বিস্ফোরণে আহত অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের মৃত্যু
