দক্ষিণখন্ড পল্লী উন্নয়ন সমিতির ৫৬ তম লক্ষীপূজো উপলক্ষ্যে, খুঁটি পুজোর আয়োজন

অন্ডাল : দক্ষিণখন্ড পল্লী উন্নয়ন সমিতির ৫৬তম লক্ষ্মী পূজো উপলক্ষে রবিবার খুঁটিপুজো আয়োজন করা হয়। এই খুঁটিপূজো উপলক্ষে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশিস পাল, সন্তোশ হাজরা, রানাপ্রতাপ ব্যানার্জি, ভজন পাল, তারকনাথ সূত্রধর, সুমন হাজরা , বাবন হাজরা সহ অন্যান্যরা । এই বছর কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হবে মন্ডপ সজ্জা থাকবে নরনারায়ণ সেবা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা এই মেলায় নাগরদোলা থেকে শুরু করে নানান ধরনের দোকান থাকবে। উদ্যোক্তারা এও জানান এই বছর লক্ষ্মী পূজার বিশেষ আকর্ষণ গীতা পাঠ। এই ছয় দিনই কিছু না কিছু অনুষ্ঠান থাকবে।

পল্লী উন্নয়ন সমিতির সম্পাদক আশীষ পাল জানান যে রবিবার আমাদের দক্ষিণ খন্ড ধর্মরাজ মন্দির তলায় লক্ষ্মীপূজো উপলক্ষে খুঁটি পুজো করা হলো। আমরা চাই বিধায়ক এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা । লক্ষ্মীপূজো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কমিটির পক্ষ থেকে বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এছাড়াও আমাদের এই পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নরনারায়ণ সেবা ছাড়াও মেলা বসে। আমাদের আশেপাশের গ্রাম এবং দক্ষিণখন্ডের সকল গ্রামবাসীর কাছে আবেদন রাখব সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।


সন্তোষ হাজরা জানান যে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও সার্বজনীন লক্ষ্মীপূজো করছি গ্রামবাসীদের পূর্ণ সহযোগিতা নিয়ে বাবা ধর্মরাজ এবং মা রক্ষা কালীর আশীর্বাদ এবং কৃপায় এই বছর ভালোভাবে লক্ষ্মীপূজো সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *