নানা কর্মসূচীতে ড.বি আর আম্বেদকরকে শ্রদ্ধা দুর্গাপুরে

সংবাদদাতা,দুর্গাপুরঃ সোমবার সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল দেশের সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের ১৩৪ তম জন্ম দিবস। এদিন ইস্পাতনগরীর এজোনের হর্ষবর্ধন রোটারিতে ভারত রত্ন ডা. বি আর আম্বেদকরের ১৩৪ তম জন্ম দিবস উদযাপন করে ‘ডিএসপি এসসি এ্যান্ড এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশন’। এদিন সকালে ডা. আম্বেদকরের মূর্তিতে বিশিষ্ট ব্যক্তিরা মাল্য দান করার পর শহরের রাস্তায় বাইক মিছিল বের করা হয়। ইস্পাত নগরীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বাইক মিছিল শেষ হয় নেতাজী ভবনে। সেখানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। আদিবাসী শিল্পীদের সাঁওতালি নৃত্য, ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন ছিল। এই অনুষ্ঠানে দুঃস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারাখানার ইডি (এইচ আর) সুস্মিতা রায়, ইডি (প্রজেক্ট) পি মুরুগাসন, রাজ্য আইএনটিইউসি’র সিনিয়র সেক্রেটারি রজত দীক্ষিত, সমাজসেবী বরুণ চ্যাটার্জী,শুভঙ্কর বোস সহ অন্যান্য অতিথিবৃন্দ। অন্যদিকে,ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর -এর উদ্যোগে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটি ও দুর্গাপুর সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায় এদিন ড.বি আর আম্বেদকর এর ১৩৪ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদা সহকারে পালন করা হয়। এই উপলক্ষ্যে সকালে জাতীয় ঐক্য সংহতি রক্ষার আবেদন নিয়ে মুচিপাড়া থেকে বিধান নগর ডিডিএ মার্কেট পর্যন্ত সাইকেল র্যারলী অনুষ্ঠিত হয়েছে। ২৫ জন বিভিন্ন বয়সী ছাত্র যুব এই সাইকেল র্যা লিতে অংশ নিয়েছে।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মুচিপাড়া ট্রাফিক গার্ড সুষ্ঠভাবে র্যােলী চলাচলে সাহায্য করেছে। বিধাননগর ডিডিএ মার্কেটে ড.বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে,শপথ বাক্য পাঠ এবং সংবিধান রক্ষার আবেদনে ফ্লেক্স বোর্ডে নির্মিত প্রিয়েম্বল ওয়ালে ১০০ জনেরও বেশী মানুষের স্বাক্ষর সংগ্রহের কর্মসূচি হয়। এখানে দেশের সংবিধান প্রণেতাকে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলনের নেতা বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীকান্ত চট্টোপাধ্যায় ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা শিবাশীষ চট্টোপাধ্যায়। শপথ বাক্য পাঠ করান বিশিষ্ট আইনজীবী আইয়ুব আনসারী। সভা পরিচালনা করেন সমাজকর্মী কবি ঘোষ। নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুরের ভারপ্রাপ্ত আধিকারিক অন্বেষা ভট্টাচার্য সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *