বিধাননগরে পুলিশের উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

সংবাদদাতা,দুর্গাপুরঃ পুলিশের সামাজিক বিভিন্ন কর্মসূচী পালন করা হয় ‘উৎসর্গ’ প্রকল্পের মাধ্যমে। নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধান নগর আউট পোস্ট এর উদ্যোগে মঙ্গলবার বিধান নগর পুলিশ ফাঁড়ি আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে মোট ১৫৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন। বিধান নগর ফাঁড়ির পুলিশ কর্মী সহ স্থানীয় যুবকদের অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা ব্লাড সেন্টার। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা রক্ত সংগ্রহ করতে সহযোগিতা করেন। প্রত্যেক রক্তদাতাকে অভিনন্দন জানিয়েছেন নিউ টাউনশীপ থানার অফিসার ইনচার্জ নাসরিন সুলতানা ও বিধাননগর আউট পোস্টের আইসি মিহির কুমার দে।


এখানে উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(দুর্গাপুর) সুবীর রায় প্রমূখ। উদ্যোক্তাদের হাতে স্মারক তুলে দেন ফোরামের পক্ষে সুলতা দাস ও মৃত্যুঞ্জয় সামন্ত। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাক্তার করবী কুন্ডু বিধান নগর পুলিশ ফাঁড়ির হাতে সংশাপত্র তুলে দেন। রক্তদাতা ও উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি আইনজীবী আয়ুব আনসারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *