প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৪ তম প্রয়াণ দিবস পালিত

সংবাদদাতা,দুর্গাপুরঃ সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও যথাযোগ্য মর্যাদায় ২১ মে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৪ তম প্রয়াণ বার্ষিকী পালিত হল। ইস্পাতনগরীর অশোক এভিনিউতে রাজীব গান্ধী স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ জানান রাজ্য আইএনটিইউসি-র বরিষ্ঠ সম্পাদক তথা হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত, প্রদেশ কংগ্রেস সদস্য তরুণ রায়,আইএনটিইউসি নেতা রাণা সরকার প্রমূখ। একই সঙ্গে এখানে বৃক্ষরোপণ করা হয়। দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের উদ্যোগে এবং রাজীব গান্ধী স্মৃতিমঞ্চের উদ্যোগে ইস্পাত নগরীর এ-জোন সানডে ক্লাবের সামনে রাজীব গান্ধী স্মৃতি সৌধে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

এখানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি ও প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়,ইনটাক নেতা রজত দীক্ষিত, রানা সরকার,দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান অমল হালদার, দুর্গাপুর ২নং ব্লক কংগ্রেস সেবাদলের সভাপতি এডভোকেট রবীন চ্যাটার্জী, কংগ্রেস নেতা তুষার ঘোষ, মাইনরিটি সেলের পক্ষে মোহম্মদ ইসলাম, মহিলা কংগ্রেস নেত্রী সঙ্গীতা ঘোষ, রাজীব স্মৃতি মঞ্চের পক্ষ থেকে সুরজিৎ ভট্টাচার্য। এখানেও অতিথিরা সবাই বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন। এছাড়াও দুর্গাপুর মহিলা কলেজের সামনে অবস্থিত রোটারীতে রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যাদান ও পুষ্পার্ঘ্যথ অর্পনের মাধ্যমে প্রয়াত রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, প্রবীণ কংগ্রেস নেতা সুদেব রায় সহ কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের নেতা ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *