পশ্চিম বর্ধমানে প্রধানমন্ত্রীর সভার আগেই পাণ্ডবেশ্বরে প্রায় ২০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান

পাণ্ডবেশ্বর : – কয়েকদিন আগেই বিজেপির দুই নেতা সহ প্রায় ১০০ জন বিজেপি কর্মী , পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি কমিউনিটি হলে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাই এর প্রস্তুতি সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি পুণ্য আস্থা রেখে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করেছিলেন। তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন,পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এবার সেই রেশ কাটতে না কাটতেই, পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভায় বিজেপি শিবিরে আবারো বড়সড় ভাঙ্গন। আজ ১৮ই জুলাই শুক্রবার, যখন দুর্গাপুর ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়ামে, সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । আর এই সভাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতা ও কর্মীদের মধ্যে যখন তৈরি হয়েছে প্রবল উন্মাদনা । ঠিক সেই সময় ,পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার জামগড়া গ্রামের একটি অনুষ্ঠানে বিজেপির যুবমন্ডল সভাপতি সহ প্রায় 200 জন সক্রিয় বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগদান। এদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন । আর তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেই ,প্রাক্তন মন্ডল সভাপতি সুমন্ত রুইদাস বলেন, বিজেপি মানুষের জন্য কোন কাজ করে না, ফটো তোলা, মিটিং ,মিছিল করাটাই একমাত্র কাজ। বিজেপিতে থেকে সাধারণ মানুষের জন্য কিছু করা যায় না। বিজেপি ভাওতাবাজির দল। তাই এই দল করার আর কোন প্রশ্নই ওঠে না । আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শামিল হতে চাই। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের তৃণমূলে যোগদানের জন্য স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *