স্বেচ্ছা রক্তদান শিবির, খান্দরা কলেজে

সংবাদদাতা,অন্ডাল : – কলেজের ছাত্রদের সহযোগিতায় বুধবার খান্দরা কলেজে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির।কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই শিবির কে ঘিরে ছিল যথেষ্ঠ উৎসাহ ও উদ্দীপনা। খান্দরা কলেজের অধ্যক্ষ ড. জ্যোতি প্রকাশ মন্ডল প্রথমেই রক্তদান করে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন। শিবিরে শিক্ষক,শিক্ষিকা, অশিক্ষক কর্মী ও ছাত্রছাত্রীরা রক্তদান করেছেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির সদস্য কাঞ্চন মিত্র,মদনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থ দেওয়াশি,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক মন্ডল প্রমূখ। শিবিরে মোট ৫৭ জন রক্তদান করেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর সাব ডিভিশন হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। উল্লেখ্য,সরকারী ব্লাড ব্যাঙ্কগুলিতে যাতে রক্তের স্বাভাবিক সরবরাহে কোনো ব্যাঘাত না ঘটে সেই লক্ষ্যেই এই ধরনের স্বেচ্ছা রক্তদান শিবিরগুলির আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *