সংবাদদাতা,দুর্গাপুরঃ সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগে দলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে জেলায় জেলায় ব্যাপক রদবদল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক জেলার সভাপতি ও চেয়ারম্যান পদে নতুন মুখ আনলেও পশ্চিম বর্ধমান জেলা সভাপতির দায়িত্বে রাখা হয়েছে নরেন চক্রবর্তীকেই। এই খবর আসার পরই নরেন চক্রবর্তীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে থাকেন দলের নেতা কর্মী থেকে তার অনুগামীরা।
দলের পক্ষ থেকে প্রকাশিত নতুন তালিকায় রাজ্যের একাধিক জেলার জন্য ঘোষণা করা হয়েছে নতুন জেলা সভাপতি ও জেলা চেয়ারপার্সনদের নাম। পাশাপাশি, বেশ কিছু জেলায় পুরনো নেতৃত্বের উপরেই আস্থা রেখেছে দল। তবে কিছু জেলার এখনও চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি।
ফের জেলা সভাপতি পদে নরেন চক্রবর্তী
