সংবাদদাতা , অন্ডাল :- ভারতীয় জনতা পার্টির স্থাপনা দিবস ও ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপির রানীগঞ্জ মন্ডল ৩ এর উদ্যোগে হল আয়োজিত হল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান । পাশাপাশি অন্ডালের সিদুলি থেকে উখড়া পর্যন্ত হল বাইক ৱ্যালি ।অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয় । তার পর অনুষ্ঠিত হয় বাইক ৱ্যালিটি । এই র্যালিতে বিজেপির কয়েকশো কর্মীর সমর্থক অংশগ্রহণ করেছিলেন । অন্ডালের সিদুলি থেকে ৱ্যালিটি শুরু হয়ে উখড়া বাজার ঘুরে শেষ হয় । র্যালির শেষ লগ্নে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রানীগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক পার্থ ঘোষ । বিজেপি দলের মন্ডল সভাপতি ইন্দ্রসেন রায় বলেন পশ্চিমবাংলার ভারতবর্ষের মানচিত্রে অন্তর্ভুক্তি সম্ভব হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে । এতদিন সেই ইতিহাস অজানা কারণে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল । এতদিনের সেই সত্য মানুষ জানতে পারছে ।
শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তীতে বিজেপির শ্বাইক র্যালি
