বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে দীর্ঘদিন সহবাস,যুবকের নামে থানায় অভিযোগ দায়ের

অন্ডাল :- অন্ডাল এলাকায় এক নাবালিকার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস, পরে বিয়েতে অস্বীকার যুবকের।  যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার পরিবারের।
অন্ডাল থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেপ্তার করে অন্ডাল থানার পুলিশ।

অভিযুক্ত যুবকের নাম রোহিত মুর্মু বয়স আনুমানিক ২১ বছর। সূত্র মারফত জানা যায় অভিযুক্ত যুবকের বাড়ি অন্ডালের মধুসূদনপুর কোলিয়ারি এলাকায়। অভিযোগকারী নাবালিকার মা জানান, দীর্ঘদিন ধরে ওই যুবকের সঙ্গে তার মেয়ের একটা সম্পর্ক ছিল পরে ওই যুবক তাদের দুজনের কোন অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। নির্যাতিতা নাবালিকার মা আরো জানান যে, তার মেয়ের সঙ্গে ওই যুবকের যে সম্পর্ক ভালোবাসার যে সম্পর্ক সেটা দুই বাড়ির লোকেরাই জানতো এবং তাদের মধ্যে এক পর্ব আলোচনা ও সারা হয়েছিল যে বিয়ের বয়স হয়ে গেলে দুজনের বিয়ে দিয়ে দেওয়া হবে। কিন্তু হঠাৎ করে ভিডিও ভাইরাল হবার পর বেঁকে বসে ছেলেটি এবং তার পরিবার। তার মেয়েকে বিয়ে করতে অরাজি হয় ওই যুবক। আর সে কারণেই বাধ্য হয়েই ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান নাবালিকার মা। ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার ধৃত যুবককে আদালতে তোলা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *