সংবাদদাতা দুর্গাপুর : শুক্রবার ইসিএলের বাঁকোলা এরিয়ার গুলমোহর ক্লাবে আয়োজিত হলো রোটারি ক্লাবের ৪৪তম ইনস্টলেশন অনুষ্ঠান । অনুষ্ঠানে ক্লাবের পদাধিকারী, সদস্য-সদস্যা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায়ী সভাপতি অনুজ সরাফ এবং সম্পাদক সুমিত ঘোষ গত এক বছরের সাংগঠনিক কার্যক্রম, সামাজিক প্রকল্পের অগ্রগতি এবং আর্থিক ও প্রশাসনিক রিপোর্ট তুলে ধরেন । বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও তাঁরা সদস্যদের অবহিত করেন । দ্বিতীয় পর্বে নতুন কমিটির দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এদিন বিশাল খেমকা সভাপতি এবং অভিষেক তেওয়ারি সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ।অনুষ্ঠানে উপস্থিত সংস্থার অ্যাসিস্ট্যান্ট গভর্নর (জোন–২) বিশাললাল সিংহ হান্ডা বলেন, “রোটারি ক্লাবের ৪৪ তম ইনস্টলেশন অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ । পূর্বসূরিদের আদর্শ ও কাজকে অনুসরণ করে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য ।”নবনির্বাচিত সভাপতি বিশাল খেমকা বলেন, “রোটারি ক্লাবের একাধিক সামাজিক প্রকল্প ইতিমধ্যেই চলছে । সেই প্রকল্পগুলিকে আরও গতিশীল করার পাশাপাশি স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ী নতুন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আমরা কাজ করব ।”সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের এমওসি অনুরণ লাল সিং হান্ডে । নতুন নেতৃত্বের হাত ধরে রোটারি ক্লাব আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে বলেই অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয় ।
রোটারি ক্লাবের ৪৪তম ইনস্টলেশন অনুষ্ঠান আয়োজিত হল
