অন্ডালের বেসরকারি হাসপাতালে রণক্ষেত্র চেহারা, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে ভাঙচুর

নিঃ সঃ অন্ডাল : জানা যায় পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের অরবিন্দ নগর  মেলা তলার এলাকার বাসিন্দা ৪২ বছরের এক মহিলার মৃত্যুকে ঘিরে বেসরকারি হাসপাতালে  ব্যাপক চাঞ্চল্য।  সূত্রের খবর চলতি মাসের দশ তারিখে এক মহিলা পেটে যন্ত্রণা নিয়ে অন্ডালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়।  কর্তব্যরত চিকিৎসকেরা জানান  সেই মহিলার পেটে পাথর হয়েছে।

আজ রবিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় মহিলার মৃত্যু ঘটে।  মহিলার মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়ে মৃত মহিলার পরিবার পরিজনেরা ।  জানা যায় মৃত মহিলার নাম ইয়াসমিন বানু তিনি অন্ডালের অরবিন্দ নগর এলাকার বাসিন্দা।  তার মৃত্যুর খবর শুনে বেসরকারি হাসপাতাল চত্বরে ব্যাপক ভাঙচুর চালায় মৃতের পরিবার-পরিজনেরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার অধিকার গোপাল পাত্র সহ বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখা গেলে অন্ডাল থানার আধিকারিক গোপাল পাত্র দ্রুত কেন্দ্রীয় বাহিনীকে আনার ব্যবস্থা করেন। কেন্দ্রীয় বাহিনী এবং অন্ডাল থানার পুলিশের যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এখনো পর্যন্ত যা খবর তাতে ম্যানেজমেন্ট কমিটি এবং পরিবারের লোকের সাথে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *