অন্ডালে ইডির হানা, প্রাক্তন ইসিএল কর্মীর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি

অন্ডাল :বৃহস্পতিবার সকালেই পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের সুভাষ নগর (দাস পাড়া) এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশি অভিযান ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল প্রায় ৭:৩০ – ৮ :০০নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির একটি দল এলাকার বাসিন্দা রাম মল্লিকের বাড়িতে পৌঁছে তল্লাশি শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাম মল্লিকের বাবা দিলীপ মল্লিক ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর অবসরপ্রাপ্ত কর্মী। অভিযানের সময় বাড়ির বিভিন্ন নথি, ব্যাংক সংক্রান্ত কাগজপত্র, সম্পত্তির দলিল এবং আর্থিক লেনদেনের নথি খুঁটিয়ে পরীক্ষা করেন ইডির আধিকারিকরা। তদন্তের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি নিজেদের হেফাজতেও নিয়েছেন বলে জানা গেছে।


তবে এই তল্লাশি কোন মামলার তদন্তে বা কী অভিযোগের ভিত্তিতে চালানো হচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে এলাকায় নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও এই মুহূর্তে আর্থিক অনিয়ম সংক্রান্ত সম্ভাবনার কথা নিয়ে আলোচনা চলছে, তবে তা এখনও সরকারি ভাবে নিশ্চিত নয়।ইডির অভিযানের খবর ছড়িয়ে পড়তেই সুভাষ নগর এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইডির তল্লাশি অভিযান চলছে । তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযানের প্রকৃত কারণ নিয়ে সরকারি কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *