পানাগড়ের দার্জিলিং মোড় এলাকায় পথবাতির উদ্বোধন


সংবাদদাতা,পানাগড়ঃ প্রায় দু বছর আগে পথবাতি লাগানো হলেও বিল পেমেন্ট কিভাবে করা হবে তা নিয়ে জটিলতার কারনে রাস্তার দুধারে আলো লাগানো থাকলেও তা জ্বালানো হতো না। ফলে,পানাগড় বাইপাসের ধারে থাকা একটি বেসরকারী হোটেল থেকে দার্জিলিং মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি সন্ধ্যের পর থেকেই অন্ধকারে ডুবে থাকত। এই সমস্যার বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সমিতি ও পঞ্চায়েতের তরফে এডিডিএ কর্তৃপক্ষকে জানানোর পর শনিবার এই এলাকার পথবাতিগুলি জ্বালানোর ব্যবস্থা করে এডিডিএ। এই উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার আনুষ্ঠিকভাবে পথবাতির উদ্বোধন করেন।

সঙ্গে ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়,কাঁকসার বিডিও পর্ণা দে,পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য,জেলা পরিষদের দুই সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও সমীর বিশ্বাস,এসিপি সুমন কুমার জয়সোয়াল,এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমূখ। এই এলাকায় পথবাতিগুলির জন্য ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। পরবর্তী পর্যায়ে পানাগড় বাজারের ভিতরেও পথবাতি লাগানোর কাজ শেষ হলে তা উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *