সরকারের রাজস্ব ফাঁকি দিয়েই চলছে রমরমিয়ে অবৈধ বালির কারবার, বালি বোঝাই ৬টি বড় ট্রাক আটক

কাজল মিত্র:- গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির পুলিশ ৬০ নং জাতীয় সড়কের চাঁকদোলা মোড়ের কাছে বালি বোঝাই ৬টি বড় ট্রাক আটক করে। আটক হওয়া ট্রাকগুলিকে কেন্দা ফাঁড়ি চত্বরে নিয়ে যাওয়া হয়েছে।যার মধ্যে চারটি ট্রাক বালি বোঝায়ের কোনো বৈধ্য কাগজ পত্র দেখাতে পারেনি বলে জানা গেছে।চারটি গাড়ির জরিমানা করে দুটি গাড়ি ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অজয় নদী এলাকার বিভিন্ন অবৈধ বালি ঘাট থেকে রাতের অন্ধকারে ব্যাপক আকারে বালি চুরির কাজ চলছিল। স্থানীয়দের অভিযোগ, দড়বাডাঙা ঘাটে বড়বড় মেশিন বসিয়ে নদীর ভিতর থেকে প্রতিদিন বিপুল পরিমাণে বালি উত্তোলন করা হচ্ছে।এই অবৈধ বালি কারবারের সাথে বেশ কয়েক জন প্রভাবশালী ব্যক্তি ও বেশ কয়েকজন স্থানীয় জড়িত রয়েছে।স্থানীয়দের আরো অভিযোগ এই অবৈধ বালি ব্যবসার ফলে সরকারের রাজস্বের ব্যাপক ক্ষতি হচ্ছে।এ নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে, এবং সাধারণ মানুষের দাবি—অজয় নদীর বালি পাচারের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *