নিরাপত্তার বিষয়ে, চিত্তরঞ্জন পুলিশ এর কাছে দেওয়া হল ডেপুটেশন

কাজল মিত্র :- চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এলাকায় ক্রমবর্ধমান চুরি, ছিনতাই, ভাঙচুর এবং গভীর রাতে অসামাজিক কার্যকলাপের বিষয়ে চিত্তরঞ্জন থানার অফিসার ইসমাইল আলীর কাছে একটি বিস্তারিত স্মারকলিপি জমা দিয়েছে।চিত্তরঞ্জন ব্লক সভাপতি তাপস ব্যানার্জি (ডাবু), সহ-সভাপতি পিন্টু সিং এবং ধীমান চক্রবর্তী, আইএনটিইউসি সভাপতি বিধুত দাস, আইএনটিইউসি সাধারণ সম্পাদক রাজকুমার চৌধুরী এবং সিনিয়র সংগঠনের সদস্য পুক্কু যৌথভাবে বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করেছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পিন্টু সিং বলেন যে চিত্তরঞ্জন প্রশাসন ঠিকা সংস্থার মধ্যে বিপুল সংখ্যক বহিরাগত কর্মী মোতায়েন করছে। সম্প্রতি, বহিরাগতদের দ্বারা চুরি, ছিনতাই, ভাঙচুর এবং রাতে পশু চুরির মত ঘটনা ঘটেছে, যা স্থানীয় নিরাপত্তার জন্য একটি উল্লেখযোগ্য হুমকি।তৃণমূল কমিটি দাবি করেন যে চিত্তরঞ্জন এলাকায় বসবাসকারী সমস্ত বহিরাগত শ্রমিকের নাম,ঠিকানা এবং পরিচয়পত্র পুলিশ রেকর্ডে লিপিবদ্ধ করা হোক এবং অপরাধ প্রতিরোধ এবং এলাকায় শান্তি বজায় রাখার জন্য পুলিশ ঠিক করে যাচাই করা হোক।তবেই নিয়োগ প্রক্রিয়া করা হোক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *