প্রয়াত হলেন দেন্দুয়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নগেন সোরেন,তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়া হলো শ্রদ্ধাঞ্জলি

কাজল মিত্র:-দেন্দুয়ার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান তথা বর্তমানে সালানপুর পঞ্চায়েত সমিতির সদস্য নগেন সোরেনের শারীরিক অসুস্থতার কারণে পরলোক গমন করেন।আজ বুধবার সকালে তার বাড়ি হদলায় গিয়ে তার মৃতদেহে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও ফুল শ্রদ্ধাঞ্জলি জানালেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান,সহ সভাপতি ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী,দেন্দুয়া পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাজি, সমিতির কর্মাধ্যক্ষ রঞ্জন দত্ত সহ আরো অনেকে।এদিন মোঃ আরমান জানান নগেন সোরেন ২০১৩ সালে বামফ্রন্টের টিকিটে জয়ী হয়ে দেন্দুয়া পঞ্চায়েত এর প্রধান ছিলেন।বর্তমানে নগেন সোরেন তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত হয়ে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির সদস্য হন।শারীরিক অসুস্থতার কারণে তিনি আর আমাদের মধ্যে নেই।তিনি চলে যাওয়াতে দলের অনেক বড় ক্ষতি হলো।বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ও শোক প্রকাশ করেছেন।নগেন সোরেন ভদ্র এবং সৎ মানুষ ছিলেন।দলের প্রতি তার অবদান কোনো দিনও ভোলা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *