বঙ্গভূষণ সম্মানে সম্মানিত নন্দলাল বাউরিকে বিশেষ সম্মান জানালো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস

কাজল মিত্র : পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের মনহরা গ্রামের বাসিন্দা তথা বিশিষ্ট গবেষক ও লেখক নন্দলাল বাউরিকে মোমেন্ট উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সোমবার তার বাড়ি গিয়ে বিশেষ সম্মান জানলো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।

এদিন মোঃ আরমান জানান শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক অনুষ্ঠানে সালানপুর ব্লকের মনহরা গ্রামের বাসিন্দা তথা বিশিষ্ট গবেষক ও লেখক নন্দলাল বাউরিকে বঙ্গভূষণ সম্মান প্রদান করেন।তারপরেই বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে আজ তার বাড়ি এসে সম্মান জানান।তিনি আরো বলেন তাদের দল সর্বদায় তার পাশে থাকবে।কারণ তিনি বারাবনি সহ পশ্চিম বর্ধমানের গর্ব।এদিন নন্দলাল বাবু বলেন তিনি ও তারা পরিবার খুবই খুশি বঙ্গভূষণ সম্মান পেয়ে।তারপরেই আজ বিধায়কের তরফে সন্মান।তিনি জানান তার কাছে আরো অনেকে তথ্য রয়েছে যা আগামী দিনে তিনি বইয়ের মাধ্যমে প্রকাশিত করবেন।তার জন্য প্রয়োজন রয়েছে অর্থ যদি তিনি আর্থিক সহায়তা পান তবে তিনি নিজের কাজকে আরো এগিয়ে নিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *