ফের রংয়ের উৎসব,পঞ্চম দোল কুলটির মিঠানি গ্রামে

কাজল মিত্র : ঢুলিবাদ্যের সঙ্গে সানাই, বাতাসে রঙিন আবির। দোলের পাঁচদিন পর ফের নতুন করে রঙের উৎসবে মেতে উঠল আসানসোলের কুলটির মিঠানি গ্রাম। দোল পূর্ণিমার পরে চতুর্থীর চাঁদ যে রাতে ওঠে সেই সময় থেকে শুরু হয় পঞ্চম দোল। শনিবার চাচর অর্থাৎ হোলিকা দহণের পর আজ রবিবার পঞ্চম দোল হয়ে গেল মিঠানি গ্রামে সে দৃশ্য দেখা মিললো দুপুর ১২টায় পঞ্চম দোল উৎসবে মূলত গ্রামের চট্টরাজ পরিবারের কুলদেবতা বাসুদেবচন্দ্র জিউয়ের বিশেষ পুজোর মধ্য দিয়েই শুরু হয়।

বহু বছর ধরে এই অভিনব রীতি রেওয়াজ চলে আসছে মিঠানি গ্রামে। মন্দিরে বাসুদেবচন্দ্র জিউ সঙ্গে আরও দুই কুলোদেবতা লক্ষ্মী নারায়ণ জিউ ও দামোদর চন্দ্র জিউকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গ্রাম পদক্ষিণ করে নিয়ে যাওয়া হয় গ্রামের শেষ প্রান্তে। যেখানে হোম-যজ্ঞের পর হোলিকা দহন করে আতসবাজি ফাটানো হয়। রবিবার বাসুদেব চন্দ্রকে দোল খেলিয়ে ছেলে মেয়ে যুবক যুবতি গৃহবধূরা মেতে উঠলেন রঙের উৎসবে।শুধু মিঠানির চট্টরাজ পরিবারে সীমাবদ্ধ না থেকে গত কয়েক বছর ধরেই সর্বজনীন রূপ পেয়েছে পঞ্চম-দোল উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *