কাজল মিত্র : শনিবার গোপন সংবাদের শিরোনাম ভিত্তিতে রাত্রি সাড়ে দশটা নাগাদ রুপনারায়নপুর ফাঁড়ির পুলিশ এক যুবককে আটক করল ।জানাযায় যে সালানপুর থানার মলবহাল ফুটবল ময়দান থেকে আটক করে ওই যুবককে ।এরপর তার কাছে তল্লাশি চালিয়েদেশীয় পাইপ গান সোহ ওয়ান রাউন্ড 8.6 এমএম বন্দুকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত ব্যক্তি,
সাগর যাদব(২৮)।পিতারাম সংকর যাদব ধনবাদ জেলার চিরকুন্ডা থানার মাইথণ এর বাসিন্দা ।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন ১৯৭৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে জব্দকৃত অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুত্রে খবর সন্দেহজনক ঘোরাফেরার সময় ওই যুবককে আটক করে ।রবিবার ধৃতকে আদালতে তোলা হয়েছে।
পুলিশের দাবি,শনিবার সন্ধ্যায় মালহাল সংলগ্ন কেবলসের কোয়ার্টার এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন সাগর। টহলরত পুলিশকে দেখে তিনি পালানোর চেষ্টা করলে সন্দেহ আরও ঘনীভূত হয়।এরপর তাঁকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে একটি দেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয় বলে পুলিশের দাবি।তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে,এই অঞ্চলে তার নিয়মিত আসা যাওয়া ছিলো।তবে ঘটনার দিন তিনি কেন ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।তদন্তকারীদের একাংশের অনুমান, ধৃতের কাছে অস্ত্র থাকার পিছনে কোনও বড়সড় অপরাধমূলক পরিকল্পনা বা নাশকতার ছক ছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ পুলিশ।
