কাজল মিত্র : সরকারের পালা বদল হয়েছে, রাজ্যে নতুন সরকার এসেছে বিজেপির সরকার মুখ্যমন্ত্রীর কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন। জিরো টলারেন্স এর মধ্য দিয়ে সমস্ত কিছু কাজ করতে কিন্তু এমনই এক অভিযোগ দেখা গেল জামুড়িয়া বিধানসভার তপসী রেলওয়ে সাইডিংয়ে। যেখানে দেখা যাচ্ছে ৪ ট্রান্সপোর্টার, জগদ্ধাত্রী মোভার্স ট্রান্সপোর্ট ৬ %,, শ্রীমাধব ট্রান্সপোর্ট ৮%,আইটি এন্টারপ্রাইজ ১০%,এম এম পি এল যদিও এই ট্রান্সপোর্টার এখনো পেমেন্ট দেয়নি বলে কত পারসেন্টেজ কাটবে সেটা এখনো জানা যায়নি।অভিযোগ, ৭০ থেকে ৮০ কি ডাম্পার এই সাইডিং এ মাল পরিবহন কাজ করে, দীর্ঘদিন থেকে তপসী রেলওয়ে সাইডিংয়ে গাড়ি চালকরা তাদের পেমেন্ট পাইনি।

যদিও আগে পেমেন্ট পাওয়া যেত সেখানে যে চারটি ট্রান্সপোর্ট এখানে কাজ করছে কোন ট্রান্সপোর্ট ৬ পার্সেন্ট কোন ট্রান্সপোর্ট ১০% কোনো ট্রান্সপোর্ট 8 পার্সেন্ট এমনকি এম এম পি এল নামে যে নতুন একটা ট্রান্সপোর্ট তফসিল রেলওয়ে সাইডিং এ কাজ করছে মূলত ওই ট্রান্সপোর্ট এর কাছ থেকেই ৭০ লক্ষ্য টাকার পেমেন্ট গাড়ির চালকরা পাইনি বলে তারা হাইডিং থেকে মাল লোড করে দাঁড় করিয়ে রেখে দিয়েছে।
এক গাড়ির মালিক জানান , যে পেমেন্টটা দেরি করা হচ্ছে সেটা কারখানা কর্তৃপক্ষ আনুমানিক কুড়ি দিনের ভেতর পেমেন্ট করে দেয়।এমনকি তিনি জানান , ট্রান্সপোর্টার থেকে গাড়ির মালিকদের জানানো হয় যদি বিনা পার্সেন্টেজে পেমেন্ট চাই তাহলে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।এই বিষয়ে সমস্ত ট্রান্সপোর্ট তাদের সাথে বারংবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি।তাহলে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ কি শুধু মুখেই নাকি বাস্তবায়ন হবে বলে, সেই দিকেই নজর এখন গাড়ির মালিকদের।
