চিতালডাঙ্গার খেলার মাঠে তাণ্ডব! পিছনে জমি মাফিয়ার হাত?দখলের চেষ্টার অভিযোগ, প্রতিবাদে উত্তাল গ্রামবাসী

কাজল মিত্র, সালানপুর : দীর্ঘ ৫০ বছরের পুরনো খেলার মাঠ দখলের চেষ্টা। রাতের অন্ধকারে JCB নামিয়ে তছনছ করে দেওয়া হল মাঠ। ঘটনাকে কেন্দ্র করে সালানপুর থানার রুপনারায়নপুর ফাঁড়ির অন্তর্গত ধাঙ্গুরি মৌজায় ব্যাপক উত্তেজনা।

কী ঘটেছে?
ধাঙ্গুরি মৌজার ১৫৫৮ নম্বর দাগে অবস্থিত চিতালডাঙ্গার ফুটবল মাঠটি প্রায় অর্ধ শতাব্দী ধরে এলাকার ছেলেদের খেলার প্রাণকেন্দ্র। মাঠের মধ্যেই ছিল ছোটদের ক্রিকেট পিচ। রোজ প্রায় শতাধিক খুদে এখানে ফুটবল ও ক্রিকেট খেলে।

স্থানীয়দের অভিযোগ, বুধবার রাতে কিছু দুষ্কৃতী JCB নিয়ে এসে মাঠটি খুঁড়ে দেয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই খেলতে আসা বাচ্চা ও গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন।কারা এর পিছনে?গ্রামবাসীদের সরাসরি অভিযোগের তীর স্থানীয় “জমি মাফিয়াদের” দিকে। তাদের দাবি, অনেকদিন ধরেই এই মাঠটি দখলের চক্রান্ত চলছিল।”এরা কম দামে খালি জমি কিনে প্লটিং করে বেশি দামে বিক্রি করে। আমাদের ৫০ বছরের মাঠটাও ছাড়ছে না,” বলছেন স্থানীয়রা।গ্রামবাসীরা আরও জানান, তারা বহু বছর ধরে এই জমিকে সরকারি খাস জমি বলেই জানেন।দাবিদারদের পাল্টা দাবি অন্যদিকে যারা মাঠ দখল করতে এসেছিল, তারা দাবি করছে জমিটি তাদের পূর্বপুরুষের রায়তি সম্পত্তি। তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন তারা।পুলিশ কী করল?পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রুপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ প্রথমে গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, জমি মাপ-জোক করে সরকারি রেকর্ড খতিয়ে দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত কেউ ওই জমিতে কাজ করতে পারবে না।এখন সবার নজর প্রশাসনের দিকে। সরকারি হস্তক্ষেপে খেলার মাঠটি রক্ষা পায়, নাকি জমি মাফিয়াদের দখলে চলে যায় — সেটাই এখন বড় প্রশ্ন এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *