পোলিও দিবসে সচেতনতা রেলি

অন্ডাল : শুক্রবার রোটারি ক্লাব অফ উখড়া উদ্যোগে সচেতনতা র‍্যালির মাধ্যমে পালন করা হলো বিশ্ব পোলিও দিবস । উখড়া নবভারতী ক্লাব চত্বর থেকে র‍্যালিটির সূচনা হয় । রথতলা, পুরনো হাটতলা ঘুরে এসে শেষ হয় উখড়া কেবি ইনস্টিটিউশন স্কুল গেটের সামনে ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পড়ুয়ারা ছাড়াও র‍্যালিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সভাপতি অনুজ সরাফ, বিশাললাল সিং হান্ডা, সুমিত ঘোষ সহ অন্যরা । অনুজ সরাফ বলেন রোটারি ক্লাবের উদ্দেশ্য পোলিও মুক্ত বিশ্ব গড়া, সেই উদ্দেশ্যেই পালস্ পোলিও কর্মসূচি পালনে সংস্থা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *