আন্ডার-১৭ ফুটবল প্রতিযোগিতা থেকে ফিরে আসা খেলোয়াড়দের সংবর্ধনা

কাজল মিত্র: আন্ডার-১৭ জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফিরে আসা দুই মহিলা ফুটবলারকে ঘিরে জামুড়িয়া অঞ্চলে চলছে জোরদার সংবর্ধনা। শুক্রবার রাণীসায়র ও বেদবাদ ঝোটজ্যাঙ্কি এলাকায় স্থানীয় মানুষজন উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাঁদের সংবর্ধনা দেন। পাশাপাশি উপহার ও আর্থিক সহযোগিতার মাধ্যমে খেলোয়াড়দের সম্মানিত করা হয়।

জানা যায়, আন্ধ্রপ্রদেশের অনন্তপুরে ১৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় আন্ডার-১৭ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ আন্ডার-১৭ মহিলা দল দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে পৌঁছে।
ফাইনাল ম্যাচে মণিপুর ও পশ্চিমবঙ্গ মুখোমুখি হয়, যেখানে মণিপুর পশ্চিমবঙ্গকে ৯-০ গোলে পরাজিত করে শিরোপা জেতে।

ফলাফল যাই হোক, পশ্চিম বর্ধমান জেলা থেকে দুই প্রতিভাবান নারী ফুটবলার এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাকার নাম উজ্জ্বল করেছেন। প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পর তাঁদের সংবর্ধনা জানাতে উৎসাহ ও আনন্দে ভরপুর ছিল স্থানীয় মানুষজন। উপহার, শুভেচ্ছা ও সম্মানের মাধ্যমে তাঁদের এই সাফল্যকে অভিনন্দন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *