“উন্নয়নের পাঁচালি” উদ্বোধন করলেন বিধান উপাধ্যায়

কাজল মিত্র : উন্নয়নের পাঁচালি নিয়ে এবার বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। যার উন্নয়নের পাঁচালি নামক এক ট্যবলো এর উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই বিগত সাড়ে ১৪ বছরের উন্নয়নের তালিকা নিয়ে পাঁচালি তৈরি করে তা পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই উন্নয়নের পাঁচালি নিয়েই ভোট যুদ্ধে নামতে শুরু করেছে তৃণমূল। জনসংযোগ বৃদ্ধি করতে এই উন্নয়নের পাঁচালিকেই পাখির চোখ করছে ঘাসফুল শিবির।সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর গাওয়া উন্নয়নের পাঁচালি বাজিয়ে এক মাস ধরে এলাকায় এলাকায় প্রচার চালানো হবে। পাশাপাশি জনসংযোগ আরও শক্তিশালী করতে স্থানীয় মানুষের বাড়িতে বাড়িতে খাবার খাওয়ার কথা বলা হয়েছে।

আর সেই প্রকল্প গুলি বাড়ি বাড়ি পৌঁছে দিতেই বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ থেকে আরম্ভ হল উন্নয়নের পাঁচালী । যার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে কেটে ও সবুজ পতাকা দেখিয়ে শুভ সূচনা করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিং ,পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা-মাড্ডি ও মালা বাউরী , বানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, ননী গ্রাম পঞ্চায়েত প্রধান মাধব তেওয়ারি , জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত সহ অন্যান্য প্রধান উপ-প্রধান সহ সকল কর্মীবৃন্দ।


এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে রাজ্যে ব্যাপী শুরু হয়েছে
উন্নয়নের পাঁচালী প্রচার । বারাবনি ব্লকের আটটা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা গ্রামে প্রতিদিন এক মাসের মতো বিভিন্ন জায়গা প্রচার চালাবে এই ট্যাবল টি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *