বিনামূল্যে বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষা শিবির

কাজল মিত্র : বাঘাযতীন ওয়েল ফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে কল্যানগ্রাম পাকেটগেট সংলগ্ন অফিসে আয়োজিত হল সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বমানের এক উন্নত স্বাস্থ্য পরীক্ষা শিবির ।এদিন চিত্তরঞ্জন হাসপাতাল ও জিমারি একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক এর সহায়তায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় যেখানে আশেপাশের গ্রামের শতাধিক মানুষ এই পরিষেবা পাবার জন্যে উপস্থিত হয় ।এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ছিল
সুগার টেস্ট ,প্রেসার ,এবং বডি স্ক্রিনিং এর ব্যাবস্থা ছিল সম্পূর্ণ বিনামূল্যে ।তাছাড়া সকলকে ফ্রী ঔষুধ প্রদান করা হয় ।


এদিন এই সংস্থার কনভেনার জানান যে তারা বিগত করোনা কাল থেকে নানান সামাজিক কাজ করে আসছে তারই অঙ্গ হিসেবে এই স্বাস্থ্য পরিষেবা ।আজকে প্রায় একশ এর বেশি পুরুষ ও মহিলা দের বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে পেরেছেন পাশাপাশি বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা ব্যাবস্থা করা হয়েছিল একই সাথে বিনামূল্যে দুই দিনের ঔষধ প্রধান করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *