প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুস্থদের কম্বল বিতরণ

কাজল মিত্র:- সারা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে পালিত হচ্ছে আজ ২৬ শে জানুয়ারি দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সে মত আজ সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অফিস কার্যালয় স্কুল এবং সরকারী দপ্তর সহ দলীয় কার্যালয় অফিসে জাতীয় পতাকা উত্তোলন এবং নানান কর্মসূচির মাধ্যমে দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। সে দৃশ্য দেখামিলল পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ।

এদিন সর্বপ্রথম দেশের জাতীয় পতাকা উত্তোলন করে নানান সংস্কৃতি অনুষ্ঠান শেষে এলাকার প্রায় ১৫০০ জন গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাম্মদ আরমান, সহসভাপতি ভোলা সিং,পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, দেবু চ্যাটার্জি ,মহিলা নেত্রী অপর্না রায় ,সহ অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *