কাজল মিত্র :- আজ ২৬ জানুয়ারি দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস এর এই পবিত্র দিনে উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলা ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন এক আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠান আয়োজন করে ।যেখানে জাতীয় পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা হয়।জাতীয় পতাকা উত্তোলন করেন অনুমণ্ডল সভাপতি ড. বিনয় কুমার ও জেলা সহ-সভাপতি ইন্দ্রনাথ সরকারের ধ্বজারোহণের মাধ্যমে। অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে পরিচালনা করেন জেলা আইন সচিব অশোক সিনহা। মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা—ডিএলএসএ-এর পক্ষ থেকে আইনজীবী রোমা সাহা, আরপিএফ ইন্সপেক্টর মদন পাশবান, সমাজসেবী মৌতিসি সুধাকর, রাজ্য কর্মসূচি সচিব বিনয় লালসহ আরও অনেকে।

এদিন এর বিশেষ আয়োজন সমূহ
রক্তদান শিবিরে উজ্জীবন সংস্থার সহযোগিতায় মত ২০ জন সদস্য রক্তদান করেন।
অতিথিদের বৃক্ষ উপহার দিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা দেওয়া হয়। তাছারা কম্পিউটার শিক্ষা গ্রহণকারী ছাত্রছাত্রীদের সংসা পত্র বিতরণ করা হয়, যা তাদের উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়ায়। কিছু সদস্যকে পরিচয়পত্রও প্রদান করা হয়।
এদিন প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি ইন্দ্রনাথ সরকার, এজিএস প্রণব চন্দ, সালানপুর সম্পাদক শ্রবণী দাস, জেলা কর্মসূচি সচিব মধুব সিংহ, ধনঞ্জয় সিংহ, কোষাধ্যক্ষ বিনোদ কুমার লাল, মিডিয়া সচিব সাগর কুণ্ডু, সমর কুমার সরকার, বিনোদ কুমার, নন্দকিশোর রায়, শঙ্কর ঘোষ, হ্যাপি সাহা, অনুপ চক্রবর্তী, রাম ঠাকুরসহ আরও অনেকে ।পুরো অনুষ্ঠান দেশপ্রেমে ভরপুর ছিল এবং শেষে সবাই জাতির ঐক্য, অখণ্ডতা ও সংবিধানের মূল্যবোধ রক্ষার শপথ গ্রহণ করেন।
