বেসরকারি ইংরেজি স্কুলের হোস্টেল থেকে উদ্ধার হল ছাত্রের মৃতদেহ

অন্ডাল : বুধবার অন্ডাল বিমানবন্দর এলাকায় অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের হোস্টেল থেকে উদ্ধার হয় মাজিত আনসারী (১৫) নামে নবম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ।খবর সূত্রে জানা গেছে মৃত ছাত্রের বাড়ি পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকায়। বছর পাঁচ এক আগে সে ঐ ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হয়। বর্তমানে সে পড়তো নবম শ্রেণীতে। থাকতো স্কুলের নিজস্ব হোস্টেলে। মৃত ছাত্রের বাবা মোবারক আনসারী বলেন এদিন বিকেল চারটে নাগাদ স্কুল থেকে তাকে ফোনে জানানো হয় মাজিত অসুস্থ। তাকে দুর্গাপুরের গান্ধী মোরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুত সেখানে চলে আসার জন্য। সেখানে এসে জানতে পারি ছেলের মৃত্যু হয়েছে। হোস্টেল সূত্রে জানা গেছে এদিন সকালে সহপাঠীদের সাথে মৃত মাজিত ও জল খাবার খাই। অন্য ছাত্ররা তারপর স্কুল গেলেও মাজিত স্কুলে যায়নি। সে থেকে যায় হোস্টেলে।

দুপুর আড়াইটা নাগাদ হোস্টেলের নির্দিষ্ট রুমের জানালার গ্রিলের সাথে ফাঁস লাগা অবস্থায় তাকে দেখে সহপাঠীরা। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় দুর্গাপুরের গান্ধী মোট সংলগ্ন বেসরকারি হাসপাতালে সেখানকার চিকিৎসকরায় তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ।মৃত ছাত্রের বাবা সহ তার পরিবারের লোকেরা ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়। মৃত ছাত্রের আত্মীয় মালেক আনসারী বলেন হোস্টেলে ছাত্রদের দেখাশোনার দায়িত্ব কর্তৃপক্ষের। কিন্তু এই বিষয়ে তারা উদাসীন। সেই কারণেই ঘরের ছেলেকে এইভাবে হারাতে হলো বলে আক্ষেপ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *