বর্ধমান : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, “যুবসাথী” ,প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীরাই এই প্রকল্পের অধীনে মাসিক ১৫০০ টাকার ভাতা পাবেন।এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার দ্বিতীয় দিনে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভার বিভিন্ন প্রান্তে আয়োজিত ক্যাম্পগুলি পরিদর্শন করেন বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। পরিদর্শনের সময় তিনি ক্যাম্পগুলির সার্বিক ব্যবস্থাপনা, পরিষেবার মান, মানুষের উপস্থিতি ও নথিপত্র যাচাই প্রক্রিয়া খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।সাংসদ কীর্তি আজাদ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা শোনেন।

তিনি জানান স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরাও সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁদের মতে, এই প্রকল্প শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ তৈরি করছে এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পড়ুয়ারাও প্রযুক্তির সুবিধা পাচ্ছে।
