এক্স-মিলিটারি অফিসার ও প্রাক্তন সৈনিকদের অধিকারপেতে তৈরি হল এক্স সার্ভিস ম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

কাজল মিত্র :- সালানপুর ব্লকের রিটায়ার্ড এক্স-মিলিটারি অফিসার ও প্রাক্তন সৈনিক কর্মীবৃন্দ একত্রিত হয়ে তৈরি করলেন এক নতুন সংগঠন যা সমাজের রিটায়ার্ড এক্স-মিলিটারি অফিসার ও প্রাক্তন সৈনিকদের কল্যাণ, পেনশন সমস্যা এবং সামাজিক মর্যাদার বিষয়গুলো সমাজের সামনে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ ।এদিন এই সংগঠনের একটি অফিস ঘর এর উদ্বোধন করা হল রূপনারায়ণপুর বাজার এলাকায় যেখানে এই সংগঠনের প্রায় ৩৫ জন প্রাক্তন সেনাবাহিনীর কর্মীবৃন্দ রয়েছেন।সেদিন এই অফিস রুমটির উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ।


তিনি ফিতা কেটে ও নারিকেল ফাটিয়ে এই অফিস ঘরের উদ্বোধন করেন। একই সাথে যে সকল সেনা দেশের জন্য বলিদান দিয়েছেন তাদের জন্য একমিনিট নীরবতা পালন করে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন ।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান যে সমাজে এই ধরনের মানুষ না থাকলে আমারা ও আমাদের দেশসুরক্ষিত থাকত না তাই এইসকল মানুষের জন্যে সমাজ আরো এগিয়ে যাবে তাই এদের যেকোন সহযোগিতা করার জন্য আমি সব সময় সাথে রয়েছি ।এদিন এই সংগঠনের পক্ষ এসে প্রাক্তন এয়ারফোর্স এর সেনা মিলন কুমার ভৌমিক জানান তারা সমাজের জন্যে কিছু করতে চাই সেই কথা ভেবে এই সংগঠন তৈরি করেছেন । তাছারা পেনশন এবং অন্যান্য সুবিধা সম্পর্কিত বিষয়গুলো রাজ্য ও কেন্দ্রীয় স্তরে সরকারের কাছে তুলে ধরে রিটায়ার্ড সেনা সদস্য, অফিসার ও তাদের পরিবারের পুনর্বাসন এবং কল্যাণমূলক কাজ করে থাকেন ।পেনশন সংক্রান্ত সমস্যার নিষ্পত্তির জন্য তারা এগিয়ে আসবেন । তিনিও জানান আজকে তারা সালানপুর ব্লকে তৈরি করেছেন তাদের শাখা আরো অন্যান্য অঞ্চলেও এগিয়ে নিয়ে যাবেন ।এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সমাজসেবী ভোলা সিং সহ প্রাক্তন সেনাবাহিনীর সমস্ত জাওয়ানেরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *