পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে ডুবুর্ডিহি চেকপোস্টে নাকা তল্লাশি উদ্ধার বিপুল পরিমাণ টাকা

কাজল মিত্র, আসানসোল : পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে নির্বাচন কে সামনে রেখে ইন্টারস্টেট নাকা তল্লাশি চলছে জোর কদমে!রবিবার রাত্রে ন্যাকা তল্লাশি চলার সময় ঝাড়খন্ড দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে উদ্ধার হয় নগদ ৪লক্ষ ৬৪হাজার ৩০০টাকা!পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তের ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুর্ডিহি চেকপোস্টে রবিবার রাত্রে ইন্টারস্টেট নাকা তল্লাশির সময় একটি ঝাড়খন্ড দিক থেকে আসানসোল গামী এক টী চার চাকা গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ অর্থ!

নাকা তল্লাশিতে উপস্থিত ছিলেন এসএসটি মেজিস্ট্রেট, আবগারি দফতর, কেন্দ্রীয় বাহিনী এবং চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ!টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেনি ব্যাক্তি!উক্ত টাকা বাজেয়াপ্ত করা হয়!নির্বাচনের আগে তল্লাশি কড়া নিরাপত্তা, সুষ্ঠ শান্তি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে সচেস্ট রয়েছে প্রশাসন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *