সালানপুর ব্লকের কল্যানেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শুরু

কাজল মিত্র:- বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ‘পরিবর্তন যাত্রা’র।
সেই মতো বৃহস্পতিবার সালানপুর ব্লকের কল্যানেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে কল্যানেশ্বরী থেকে বিজেপির পরিবর্তন যাত্রা’র সূচনা হলো। এই যাত্রার মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।


জানা গেছে, কল্যানেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই পরিবর্তন যাত্রা দেন্দুয়া ডাবর মোড় হয়ে গৌরান্ডি, দোমহানি সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করবে এবং পরে গোটা জেলা জুড়ে এই প্রচার কর্মসূচি চলবে। যাত্রাপথে বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য,প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, কুলটি বিধায়ক অজয় পোদ্দার, কৃষ্ণা প্রসাদ সহ জেলার বিজেপির একাধিক নেতা-কর্মী। বিজেপি নেতৃত্বের দাবি, এই পরিবর্তন যাত্রার মাধ্যমে রাজ্যের পরিবর্তনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *