সীতারামপুরে ঈদ মিলন অনুষ্ঠান, উপস্থিত তৃণমূল প্রার্থী এবং বিজেপি কাউন্সিলর

কাজল মিত্র : আসানসোলের কুলটি বিধানসভার সিতারামপুর গান্ধীনগরে মুসলিম সম্প্রদায়ের ঈদ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ঈদ মিলন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে সামিল ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র তথা কুলটি বিধানসভার তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক তাছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি কাউন্সিলর অমিত তুলসীয়ান সহ অনেকে। অনুষ্ঠানে এসে অভিজিৎ ঘটক জানান ধর্ম যার যার উৎসব সবার ।

তবে এ বিষয়ে স্থানীয় বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ান বলেন সীতারামপুর এমন একটি ওয়ার্ড যেখানে সকল ধর্মের মানুষ একসাথে সব ধর্ম উৎসব পালন করেন ।তিনিজানান রমজান এ রাম আছে আর দীপাবলিতে রাম যে চাঁদ দেখে আজ ঈদ পালন হচ্ছে আর সেই চাঁদ দেখেই করবাচৌত পালন করা হয়।সকাল থেকেই বহু মানুষ আমাকে ঈদের শুভেচ্ছা দিচ্ছে সকলে নতুন কুর্তা পাঞ্জাবি পড়েছে সেই মত হিন্দুদের দুর্গা পূজাতেও কুর্তা পাঞ্জাবি পরে তাই এক ধর্মের মানুষ অন্য ধর্মের ব্যক্তির প্রতি অশ্রদ্ধা করতে পারেনা কারণ ধর্ম ও জাত সব এক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *