ইসিএল এর হাইড্রার ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর ।মৃতদেহ রেখে ঘটনাস্থলে বিক্ষোভ স্থানীয়দের

কাজল মিত্র:- ইসিএল এর হাইড্রার ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর ।বুধবার সকালে সাড়ে আটটা নাগাদ সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির এর সামনে ই সি এল ট্রান্সপোর্ট রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ক্ষিপ্ত জনতা ক্ষোভে ফেটে পড়েন ।ঘাতক হাইড্রাটিকে আটক করে স্থানীয়রা ঘাতক গাড়িটিকে ঘিরে চলে বিক্ষোভ। ততক্ষণে ঘাতক গাড়ির চালক চম্পট দেয় ।হাইড্রা টিকে ও মৃতদেহ রাস্তায় রেখে চলে বিক্ষোভ ,দাবি করা হয় ক্ষতি পুরনের। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও কেন্দ্র বাহিনী ।স্থানীয়রা জানিয়েছে, মৃতের নাম মঙ্গল বাউরি (35) তিনি জেমারি গ্রামের বাসিন্দা।তবে তিনি ঘর জামাই হিসেবে ফুলবেরিয়া গ্রামেই বসবাস করতেন ।পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছেন।স্থানীয়রা জানিয়েছেন প্রতিদিন এর মত আজ সকালেও একটি বেসরকারি কারখানায় সাইকেলে করে কাজে যাচ্ছিলেন সেই সময় মাঝ রাস্তায় তার সাইকেলটি খারাপ হলে ফুলবেড়িয় বাড়ির দিকে ফিরে আসে ।

তখনই ট্রান্সপোর্টিং রোড ফুলবেড়িয়া হনুমান মন্দির এর কাছে একটি ইসিএল এর হাইড্রা (WB 38A S5568) গাড়িটি তাকে ধাক্কা মারে যারফলে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যায়।তবে ঘটনার পর চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।স্থানীয় জনতা ছুটে এলে মৃতদেহ রাস্তায় রেখে ঘাতক গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে।পরিবার ও স্থানীয়দের দাবী যতক্ষণ না তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে ।স্থানীয়রা জানান এর আগেও এই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। ইসিএল এর গাফিলতি ও নিরাপত্তার অভাবে এই ঘটনা ঘটেই চলেছে।যেসকল ড্যাম্পার গুলি চলে সেগুলি খালাসী দ্বারা চালানো হয় ।যারফলে এই ঘটনা ঘটে।

তবে এই রাস্তায় মৃতদেহ রেখে গাড়ি আটকে এই বিক্ষোভ বেশ কিছুক্ষন চলার পর ঘটনাস্থলে এসে পৌঁছায় ইসি এল এজেন্ট ম্যানেজার দীনেশ প্রসাদ ।এসে পৌঁছায় এসিপি কুলটি জাবেদ হোসেন , আসেন সালানপুর থানা ইনচার্জ ও রূপনারায়ণপুর ফাঁড়ি ইনচার্জ সহ কুলটি ট্রাফিক ।তাছাড়া ঘটনাস্থলে ছুটে আসে নবনির্বাচিত বিধায়ক আরিজিৎ রায় এর পিতা আমল রায় ।সকলের উপস্থিতিতে স্থানীয় মানুষজন ও পরিবারের লোকজনকে সাথে নিয়ে মৃত ব্যক্তির ক্ষতি পুরনের দাবি বিষয়ে আলোচনা করা হয় যেখানে বলা হয় যে পরিবারের এক সদস্যকে ক্ষতিপূরণ বাবদ ইসিএল এর ঠিকাদারি সংস্থায় একটি চাকরি ও দশ লক্ষ টাকা দেওয়া হবে ।অবশেষে মৃতদেহটি ঘটনাস্থল থেকে সরিয়ে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ।এবং ঘাতক হাইড্রা টিকে পুলিশ আটক করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *