কুরবানিকে সামনে রেখে বারাবনি থানার উদ্যোগেসম্প্রীতির বার্তা, দিতে শান্তি কমিটির বৈঠক

কাজল মিত্র :- আসন্ন কুরবানি উৎসবকে সামনে রেখে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বারাবনি থানার অন্তর্গত দুই সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি দের নিয়ে বিশেষ বৈঠক করতে উদ্যোগী হল পুলিশ-প্রশাসন। সোমবার দোমহানি বাজারের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে আয়োজিত হল বিশেষ শান্তি কমিটির বৈঠক। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনী বিধানসভার নবনির্বাচিত বিধায়ক অরিজিৎ রায়।তাছাড়াও উপস্থিত ছিলেন বারাবনির বিডিও শিলাদিত্য ভট্টাচার্য এবং বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জী-সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা।


এদিন বিধায়ক অরিজিৎ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, উৎসব যেন শান্তি ও ভ্রাতৃত্বের আবহেই পালিত হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।কোনও সন্দেহজনক পরিস্থিতি বা গুজবের খবর পেলেই দ্রুত থানাকে জানান ।এছাড়াও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে কুরবানির সময় পরিচ্ছন্নতা বজায় রাখা ও নির্দিষ্ট নিয়ম মেনে চলার।
উৎসবের সময়ে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, গুজব রুখে দেওয়া এবং পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখার উপর জোর দেওয়া হয়। প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনও ধরনের উস্কানি বা অপপ্রচার বরদাস্ত করা হবে না। পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

পুলিশের এই আগাম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। দুই সম্প্রদায়ের প্রতিনিধিরাও শান্তিপূর্ণভাবে উৎসব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *