আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বড়সড় গাঁজা উদ্ধার, ১০৪ কেজি গাঁজাসহ চারচাকা গাড়ি বেজেয়াপ্ত ,

কাজল মিত্র, আসানসোল : – আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ (ডিডি) শুক্রুবার ভৌরের দিকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের সঙ্গে যৌথভাবে পরিচালিত এই অভিযানে কল্যাণেশ্বরী লেফট ব্যাংক সংলগ্ন পুলিশ বাগান এলাকায় নাকা তল্লাশি শুরু হয়।গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল, ঝাড়খন্ড থেকে বিপুল পরিমাণ গাঁজা একটি চারচাকা গাড়িতে করে পশ্চিমবঙ্গের দিকে পাচার করা হচ্ছে। নাকা তল্লাশি দেখে চালক আগাম বুঝতে পেরে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ গাড়িটি তল্লাশি করে ১০০টি প্যাকেটে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করে।

উদ্ধার করা গাড়িটি নতুন এবং কোনো নম্বর প্লেট লাগানো ছিল না।গোয়েন্দা বিভাগ সূত্রে খবর , এত বিপুল পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল এবং এর পেছনে কারা জড়িত রয়েছে—তা খুঁজে বের করতে পুরোদমে তদন্ত শুরু হয়েছে। গাড়ির মালিকানা শনাক্তকরণসহ পাচারকারী চক্রের সন্ধানে বিভিন্ন দিক থেকে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *