কাজল মিত্র : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মবর্ষ পুণ্য তিথি উপলক্ষে বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ও সালানপুর থানার পরিচালনায় রূপনারায়নপুর নান্দনিক পেক্ষাগৃহে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবির থেকে প্রায় ৭৫ ইউনিট রক্ত সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে। খবর লেখা পর্যন্ত প্রায় পঞ্চাশের অধিক রক্তদাতা রক্ত দান করে থাকেন।

রক্ত সংগ্রহ করেন আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক। কুলটি এসিপি জাভেদ হোসেন ও সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মন্ডল রক্তদাতাদের প্রশংসাপত্র ও ব্যাচ পরিয়ে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানের শুরুতেই কুলটি এসিপি জাভেদ হোসেন ও সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মন্ডল প্রদীপ উজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করতে দেখা যায়। এই রক্তদাতাদের মধ্যে রয়েছে পুলিশ আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে স্থানীয় মানুষজন। এই অনুষ্ঠানে রক্তদানের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপনারায়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমঙ্গল সরকার ও কল্যানেশ্বরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পার্থ সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে “উজ্জীবন” রক্তদাতা সমিতির সদস্যরা সংগীত পরিবেশন ও পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
