নিজস্ব সংবাদদাতা, সালানপুর, কাজল মিত্র : সালানপুর এরিয়া অফিস প্রাঙ্গণে বৃহস্পতিবার 23 শা জুলাই ভারতীয় মজদুর সঙ্ঘ (বিএমএস)-এর ৭২তম প্রতিষ্ঠা দিবস দেশপ্রেম ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সালানপুর এরিয়ার সেক্রেটারি শ্রী সোমনাথ ব্যানার্জী। এরপর ভারতমাতার পূজা, আলোচনা সভা এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের আসানসোল জেলার সহ-সঞ্চালক শ্রী প্রদীপ কুমার সিং, হিন্দু জাগরণ মঞ্চের শ্রী অমিত সরকার, বিজেপির জেলা নেতা শ্রী অভিজিৎ রায় এবং বিধায়ক শ্রী অরিজিৎ রায় বিধানসভার অধিবেশনে ব্যস্ত থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে এলাকার বর্ষীয়ান নেতা শ্রী অমল রায় (মনুদা) উপস্থিত ছিলেন। এছাড়াও বারাবনি মণ্ডলের বিভিন্ন সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ, বিএমএস খান শ্রমিক কংগ্রেসের সভাপতি শ্রী বিনোদ সিং, মহামন্ত্রী শ্রী মৃত্যুঞ্জয় সিং-সহ বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে যোগ দেন।

আলোচনা সভায় শ্রী সোমনাথ ব্যানার্জী ভারতমাতার পূজার ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরে বলেন, এই প্রতিষ্ঠা দিবসের মধ্য দিয়েই সালানপুরে ভারতীয় মজদুর সঙ্ঘের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হল। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রহিত, উদ্যোগহিত ও শ্রমহিতের আদর্শকে সামনে রেখে সালানপুর এরিয়ার প্রতিটি ইউনিট ও কোলিয়ারিতে ভবিষ্যতে একটি শক্তিশালী বিএমএস সংগঠন গড়ে উঠবে।এই অনুষ্ঠানে সালানপুর এরিয়ার ভারতীয় মহিলা মোর্চার দীর্ঘদিনের শূন্য পদে রিয়াঙ্কা চ্যাটার্জীকে দায়িত্ব অর্পণ করা হয়। মহিলাদের সাংগঠনিক নেতৃত্ব ও ক্ষমতায়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মহিলা মোর্চার কার্যক্রম সম্প্রসারণেরও ঘোষণা করা হয়।

ডাবর, গৌরান্ডি-বেগুনিয়া, মোহনপুর, বনজেমহারী-সহ বিভিন্ন কোলিয়ারি ও এরিয়া অফিসের অসংখ্য কার্যকর্তা যেমন সুমন মন্ডল,জয়দীপ চট্টরাজ,সৌমেন চট্টারাজ ,মৈনাক ভট্টাচার্য,সঞ্জিত মন্ডল,তপন মন্ডল,প্রসেনজিৎ পাল, বৈদ্যনাথ মজি, রাহুল,তানুময়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক শ্রমিক এবং নিরাপত্তাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিণত হয়। দেশপ্রেম, রাষ্ট্রনীতি, উদ্যোগনীতি, সমাজসেবা এবং শ্রমিক কল্যাণে ভারতীয় মজদুর সঙ্ঘের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বক্তাদের মতে, শ্রমজীবী মানুষের বিপুল উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে, সালানপুরে ভারতীয় মজদুর সঙ্ঘ ইতিমধ্যেই একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলেছে এবং আগামী দিনে শ্রমিকদের স্বার্থরক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
