বেআইনি বালির অভিযোগে সিপিএমের পক্ষ থেকে বারাবনি থানায় স্বারক লিপি প্রদান

কাজল মিত্র : বেআইনি বালির কারবার বন্ধ করতে বারাবনি থানার সামনে তীব্র বিক্ষোভে ফেটে পড়ল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র বারাবনি এরিয়া কমিটি।বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল এমনই হুশিয়ারি দিয়ে স্থানীয় পার্টি অফিস থেকে বিশাল মিছিল বের করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি বারাবনি থানার সামনে পৌঁছায়। সেখানে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্লোগানে সরব হন বাম কর্মী-সমর্থকেরা। পরে থানার কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।


স্মারকলিপিতে সিপিএমের সবচেয়ে গুরুতর অভিযোগ, বারাবনিতে বেআইনি বালির কালোবাজারি আবার ভয়ঙ্করভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। দলের দাবি, এই অবৈধ কারবার থেকে বিপুল পরিমাণ কাঁচা টাকা ঘুরছে, আর সেই টাকার জোরেই দুষ্কৃতীদের দাপট বাড়ছে। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং এলাকার সামাজিক পরিবেশ ক্রমশ অশান্ত হয়ে উঠছে বলে অভিযোগ তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *