কাজল মিত্র : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত নাকড়াজোড়িয়ে অঞ্চলে অবস্থিত ‘ইস্টার্ন ট্র্যাক উদ্যোগ প্রাইভেট লিমিটেড’ কারখানার গেটের সামনে আজ নিরাপত্তাকর্মীরা জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন। টানা প্রায় ৩ মাস ধরে বেতন না পাওয়ায় ক্ষুব্ধ নিরাপত্তাকর্মীরা কারখানার মেন গেট ঘেরাও করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কর্মচারীদের অভিযোগ, গত তিন মাস ধরে তাঁদের বেতন দেওয়া হয়নি, যার ফলে দৈনন্দিন জীবনযাপন এবং সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তাকর্মীদের মতে, বেতন দিতে দেরি করার সমস্যা অনেক দিন ধরেই চলছে, তবে এবার পরিস্থিতি চরম রূপ নিয়েছে। কর্মীদের দাবি, কোম্পানির হিসাব অনুযায়ী অন্তত ৩ মাসের বেতন এখনও বকেয়া রয়েছে।

নিজেদের ন্যায্য পাওনার দাবিতে নিরাপত্তাকর্মীরা আজ সকাল ৬টা নাগাদ কারখানার মূল গেটের অবস্থান বিক্ষোভ শুরু করেন। আন্দোলনরত কর্মীরা জানান, বেতন না পাওয়ার কারণে ডিউটিতে যাতায়াতের ভাড়াও তাঁদের কাছে নেই, এমনকি দৈনন্দিন খাবারের সংস্থান করাও দায় হয়ে পড়েছে।
এই কোম্পানির অন্যতম পরিচালক (ডিরেক্টর) হিসেবে রয়েছেন সুভাষ কুমার কেডিয়া এবং জ্যোতি কেডিয়া
আক্রমণাত্মক ভাষায় বলেন, আপনি মাথা ঘামাবেন না,আমি বুঝে নেব।” এটা আমার ব্যাপার।”
কারখানা মালিকের এই ধরণের আচরণে স্পষ্ট হয়ে ওঠে যে, কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কতটা সংবেদন শীলতাহীন।
