দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিনা মূল্যে সিটি স্ক্যান পরিষেবা

সংবাদদাতা,দুর্গাপুরঃ অনেক আধুনিক সুযোগ সুবিধা সরকারী হাসপাতালে পাওয়া যায় না বলে অভিযোগ করেন রোগীরা। ধীরে হলেও বেশ কিছু আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এবার এই হাসপাতালের সাফল্যের তালিকায় যুক্ত হল সিটি স্ক্যান পরিষেবা। এই পরিষেবার জন্য সাধারন রোগীদের মোটা অঙ্কের অর্থ খরচ করে বেসরকারী হাসপাতালগুলিতে যেতে হয়। এবার থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালেই বিনামূল্যে পাওয়া যাবে এই ব্যয়বহুল সিটি স্ক্যান পরিষেবা।

এই পরিষেবার সূচনা উপলক্ষে মহাকুমা হাসপাতালে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুর মহকুমা শাসক ড:সৌরভ চ্যাটার্জী
দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ধীমান মন্ডল
বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ মুখার্জী। মন্ত্রী প্রদীপ মজুমদার জানান,এই পরিষেবা একটি জরুরী পরিষেবা। এবার থেকে হাসপাতালের রোগীদের ও প্রসূতি বিভাগের সিটি স্ক্যান করতে সুবিধা হবে। এডিডিএর চেয়ারম্যান ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত জানান,ইতিমধ্যেই এই হাসপাতাল রাজ্যের অন্যতম সেরা মহকুমা সরকারি হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেয়েছে। হাসপাতালে প্রসূতি বিভাগ ও শিশু বিভাগ ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে চলছে। সেই সঙ্গে সিটি স্ক্যান পরিষেবা চালু হওয়ার পর একই ফ্লোরে পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা দিতে সুবিধা হবে চিকিৎসকদের। রোগীরাও উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *